মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার

মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার

মানিকগঞ্জে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অবিস্ফোরিত পেট্রোলবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ বোমা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরোসিনভর্তি একটি কাচের বোতলে সলতা লাগিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থলে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় আগুন নিভিয়ে বোতলটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, হিরো ব্র্যান্ডের একটি সাদা রঙের হাঙ্ক মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে পেট্রোলবোমাসদৃশ বস্তুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, নাশকতার উদ্দেশে দুর্বৃত্তরা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে কেরোসিনভর্তি কাচের বোতলে আগুন দিয়ে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পেট্রোলবোমাসদৃশ বস্তুটি জব্দ করে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন