মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কে রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বেপারী (৪০) উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন বেপারী বাইসাইকেলে চেপে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তার সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন