খেলা দেখতে গিয়ে

কালিয়াকৈরে আইফোন হারালেন ইউএনও

কালিয়াকৈরে আইফোন হারালেন ইউএনও

বাংলাদেশ টেপ বল ক্রিকেট ফাইনাল খেলা দেখতে গিয়ে আইফোন হারালেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে।

বিজ্ঞাপন

জানা গেছে, বিসিএল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

খেলা দেখতে আসা দর্শক ও অতিথিদের ব্যাপক ভিড় ছিল মাঠের প্রবেশপথে। বিপুলসংখ্যক দর্শকের ভিড়ে ইউএনওর ব্যবহৃত আইফোনটি হারিয়ে যায়।

পরে তিনি বিষয়টি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জানান।

এ সময় খেলার মাঠে উপস্থিত কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চেষ্টা চালিয়ে ফোন উদ্ধারে ব্যর্থ হন।

এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি‌ শহিদুল ইসলাম বলেন, ইউএনও স্যারের ফোন হারানোর বিষয়টি আমরা জেনেছি। মাঠে হাজারো মানুষের সমাগম ছিল। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছি। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন