গোপালগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ও বিকেলে এ ঘটনাগুলো ঘটে।

শুক্রবার দুপুর ও বিকেলে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

বিজ্ঞাপন

উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সজল জয়ধর (২০) এবং তার চাচাতো বোন অনু ছোঁয়া জয়ধর (৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, হিরন ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় চার বছরের শিশু ইসহাক হোসেন (৪)। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন