মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে রাকিব হাসান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা শিবচর উপজেলার ঢাকা-ভাঙা রেলওয়ের কুতুবপুর সীমানায় এ ঘটনা ঘটে।
রাকিব হাসান উপজেলা চরকেশবপুর গ্রামের আব্দুল মান্নান মোড়ল ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটা দিকে বন্ধুদের সাথে রেললাইনের ওপর বসে ছিল রাকিব। হঠাৎ ট্রেন এলে অন্য বন্ধুরা সরে পড়ে। তবে রাকিব উঠতে না পেরে ট্রেনে কাটা পড়ে। এ ঘটনায় রাকিবের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ বলেন, একটি ছেলে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। যতটুকু জেনেছি, লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

