গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ওয়ামী মাদরাসা সেন্টার-সংলগ্ন মহাসড়কের পাশ থেকে শনিবার সকালে এক নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সফিপুর এলাকায় ওয়ামী মাদরাসা সেন্টার-সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক নারীর লাশ দেখতে পেয়ে পথচারীরা থানায় খবর দেন।
খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানার পুলিশ অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ ও পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি।
নাওজোর হাইওয়ে থানার পুলিশ অফিসার ইনচার্জ জাফর আলী খান বলেন, শনিবার সকালে সাফিপুর ওয়ামী মাদরাসার সামনের সড়ক থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি।
লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

