মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (২০) যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলা দত্তপাড়া ইউনিয়নের শিবচর ব্রিজঘাট আঞ্চলিক সড়কের বাবলাতলা অংশে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার ভোর শিবচর উপজেলা বাবলাতলা এলাকায় মোটরসাইকেলে এক যুবক দ্রুতগতিতে শিবচরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করি এবং ওই যুবককে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি। পরে অবস্থা অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

