শিবচরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

শিবচরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচর উপজেলায় সাইদ মোল্লা নামে এক ভ্যানচালককে হত্যার পর তার ভ্যান নিয়ে পালিয়ে গেছে চোর চক্র। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার সাড়ে রাত ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ভ্যানচালক একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী একজন নিরপরাধ ব্যক্তি। আমার স্বামীকে যারা হত্যা করছে তাদের বিচার চাই। আমাদের ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে আমাদের এখন কি হবে! আমাদের দেখার আর পৃথিবীতে কেউ রইল না।

কাঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদ আহমেদ সৈয়দ বেপারি বলেন, নিহত সাঈদ মোল্লা খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। আমরা এই হত্যার বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, আমরা শুনেছি একজন ভ্যানচালককে কুপিয়ে হত্যা করে তার ভ্যান গাড়ি নিয়ে গেছে চোর চক্র। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে দিকে যাচ্ছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন