মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে নসিমন চালকসহ ২ জন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় নসিমন চালক মজনু (৩৬) হেলপার দুলাল মনি দাসকে (৪২) উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে হাঁসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ৈখালী থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। এতে নসিমনের চালকসহ হেলাপার গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।
মজনু ফরিদপুরের বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে। দুলাল বাড়ৈখালীর শিবরামপুরের মৃত সাধন মরি দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের পর বৈশাখী বাসটি দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।
শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমার বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। বাসটি সনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

