জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জে মিনি ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জে মিনি ম্যারাথন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জে আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মিনি ম্যারাথন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ছয় কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে।

ম্যারাথনে ৩৮ জন পুরুষ ও ২ জন নারী অংশগ্রহণ করেন। ছয় কিলোমিটার দৌড়ে পুরুষ বিভাগে প্রথম হন পলাশ শেখ,

দ্বিতীয় শ্রীকৃষ্ণ হালদার, তৃতীয় আশিকুর রহমান, চতুর্থ আমির হামজা ও পঞ্চম মো. আরজু। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন লিজা আক্তার।

দৌড় শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, (রাজস্ব) মোহাম্মদ আলী, (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, যুব উন্নয়ন উপ-পরিচালক অলকা রায় প্রভা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা স্কাউট সম্পাদক সরকার মাসুদ এবং জেলা ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “এ জাতীয় আয়োজন শুধু শারীরিক সক্ষমতা নয়, বরং তরুণ সমাজকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলে। গণঅভ্যুত্থান দিবস আমাদের গণতান্ত্রিক চেতনার গুরুত্বপূর্ণ অধ্যায়—তরুণ প্রজন্মকে তা জানানোই আমাদের লক্ষ্য।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন