আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড
ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

বিজ্ঞাপন

জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় সোমবার ইফতারের আগমুহূর্তে মাসুদ রানার তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গুদামে থাকা মালামাল।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডে কারণ বলা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...