কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সভাপতি নিহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সভাপতি নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।

তাড়াইল থানার ওসি সাব্বির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুই গ্রুপের তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে রোববার সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৫ জন। তাদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন