গাজীপুরের কাপাসিয়ার উজুলী দিঘীরপাড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় জুবায়ের ইসলাম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় কাপাসিয়া-টোক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
জুবায়ের ইসলাম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় জুবায়ের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

