বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

জাককানইবি প্রতিনিধি

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

‎বিয়ের দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ।

বিজ্ঞাপন

‎সোমবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সাগরদীঘি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে।

‎পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, জাহিদ টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াত শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। সাগরদীঘি নামক স্থানে তাকে বহনকারী সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাহিদ সিএনজি অটোরিকশার সামনের সিটে বসা ছিলেন। সংঘর্ষের সময় তিনি বুকে প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশারফ হোসেন। উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসন থেকে জাহিদের জানাজায় অংশ নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে একটি বিশেষ বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন