ভাঙ্গায় বৈদ্যুতিক তারে জড়িয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ভাঙ্গায় বৈদ্যুতিক তারে জড়িয়ে সপ্তম শ্রেণির
শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর জেলার ভাঙ্গায় বাড়ির পাশের বাগানে খেলতে গিয়ে অসতর্কতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে লাবিব মল্লিক নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে কাউলিবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে।

বিজ্ঞাপন

লাবিব কাউলিবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মেজবা উদদীন খান।

শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, শনিবার সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে সাজ্জাদ মল্লিকের ছেলে লাবিব মল্লিক নিজ বাড়ির পাশে বাগানে খেলতে যায়। এ সময় সেখানে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় লাবিবের।

এ সময় বাগানে ছেলেকে পড়ে থাকতে দেখে তার মা লাবনী আক্তার উদ্ধার করতে গেলে তিনিও গুরুতর আহত হন। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন