আসন্ন কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার জুলাই বিপ্লব দিবস উপলক্ষে হোসেনপুর পৌর জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়।
পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা জামায়াতের আমির ও মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, অধ্যাপক জৈন উদ্দিন এবং এডিএম মুহিবুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন।
সভা শেষে আসন্ন হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অধ্যাপক নূরুল হককে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

