জুলাই জাতীয় সনদ পূর্ণ বাস্তবায়নের দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দলটির জেলা শাখার উদ্যোগে শহরের শিক্ষা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন জেলা সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়া।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা আমির মাহফুজ ভূঁইয়া, শিবপুর উপজেলা আমির মোস্তাফিজুর রহমান কাউসার, পলাশ উপজেলা আমির আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক মাসুদ করিম, মাধবদী আমির আমিনুল হক, রায়পুরা পশ্চিমের আমির আদিল ভূঁইয়া, শহর আমির আজিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার, ছাত্রশিবিরের জেলা সভাপতি তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছিল, সেগুলো দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। সাভার, সিলেট ও হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সরকার এখনো কার্যকর অবস্থান নেয়নি। হবিগঞ্জে এক এনসিপি কর্মীর ওপর হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবি জানান তারা।
সমাপনী বক্তব্যে বক্তারা আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

