বালিয়াকান্দিতে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

বালিয়াকান্দিতে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল

রাজবাড়ী জেলার বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে জামালপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রনজু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, বিশিষ্ট শিল্পপতি আলহাজ মুজাহিদুল ইসলাম, বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বেলাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর ওহাব মন্ডল, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি রফিকুদৌলা বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান ইতুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহিদুল আলম ও আব্দুল মান্নান মৃধা। এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে দোয়া করতে বলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...