মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

জুলাই আন্দোলন চলাকালে মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. কাদেরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

রোববার রাতে সদর উপজেলার পূর্ব শানবান্ধা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানান, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং এর পরবর্তী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আ. কাদেরকে গ্রেফতার করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, আ. কাদেরকে সোমবার আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন