নগরকান্দায় নানা আয়োজনে রথযাত্রা পালিত

উপজেলা প্রতিনিধি, নগরকান্দা ( ফরিদপুর)

নগরকান্দায় নানা আয়োজনে রথযাত্রা পালিত
ছবি: আমার দেশ

সনাতন ধর্মের পঞ্জিকা অনুসারে সারা দেশের মতো ফরিদপুরের নগরকান্দায় রথযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হয়েছে রথযাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছে এই রথযাত্রা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের গাংজগদিয়া সার্বজনীন কালীমন্দির থেকে শুরু হয় রথযাত্রা। উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ অংশ নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে রথযাত্রা অনুষ্ঠানে পেয়ে রথযাত্রায় অংশ গ্রহণকারী সবাই খুব খুশি হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বাবু অজয় কর, ডা. রণদা প্রসাদ সাহা, মদন গোপাল সাহা, নির্মল সাহা প্রমুখ।

হিন্দু ধর্মে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রার ব্যাপক মাহাত্ম্য রয়েছে। ‘জগন্নাথ’ শব্দের অর্থ জগতের নাথ—যিনি কোথাও শ্রীবিষ্ণু অবতার শ্রীকৃষ্ণের আরেকটি রূপ বল মনে করেন। স্কন্ধ পুরাণ, পদ্ম পুরাণ, নারদ পুরাণে, জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ আছে।

প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়ি টান দিলে জ্ঞানে অজ্ঞানে করা পাপ ধুয়ে মুছে যায়। এছাড়া জীবের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। ১০০ যজ্ঞ করার মতো পূর্ণ লাভ করা যায় রথের দড়ি টান দিয়ে। এমন উৎসব আচার যেন নতুন প্রজন্মের ওপর টিকে থাকে যুগের পর যুগ এমনটাই বিশ্বাস রথযাত্রাসংশ্লিষ্টদের।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন