আশুলিয়ায় টোবাকোর গোডাউনে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার,ঢাকা উত্তর

আশুলিয়ায় টোবাকোর গোডাউনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটি সিগারেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকোর গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

তিনি জানান, গোডাউনে দাহ্য সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন ছড়িয়ে পড়া রোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেলা ১টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন