নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার সকালে মদনপুরের চাঁনপুর এলাকার ভাড়াটিয়া মান্নানের রুমে বিস্ফোরণ হয়।
দগ্ধরা হলেন—আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) ও অন্য পরিবারের শিশু হযরত আলী (৮) ।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান ।
তিনি বলেন, বন্দরের মদনপুর থেকে আগুনে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের ৯০ শতাংশ, তার ছেলে সিয়ামের ৭৭ শতাংশ, মেয়ে মিমের ৪১ শতাংশ, স্বামী আব্দুল মান্নানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তারা একই পরিবারের সদস্য এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হযরত আলী নামের এক শিশুর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

