বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০০৬ থেকে ২০০৮ সেনা সমর্থিত নয়, সেনা নিয়ন্ত্রিত সরকার ছিল। এ সুযোগে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসে। সেই সরকার এক এক করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের পুঞ্জিভূত ক্ষোভ। যার নেতৃত্ব দিয়েছিল বিএনপি রাজপথে তারেক রহমান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য এসেছিলাম এবং ৫ই আগস্ট এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিতে তৎকালীন স্বৈরাচারী সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল সেই সরকারের অধীনে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১২ ফেব্রুয়ারি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
তিনি আজ নরসিংদীর পলাশে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সহসভাপতি এডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা বিএনপির আহবায়ক নিছার আহমেদ খান, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল, মাসুদ খান, সবুজ মৈশান সহ দলীয় নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

