ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে ছুরমান রেজা নামের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছুরমান রেজা সদর উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
এ বিষয়ে ছুরমান রেজার ভাই হালিম রেজা জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানানো হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

