মানিকগঞ্জের সিংগাইরে সুশীল সরকার (৬৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুশীল সরকার ওই গ্রামের মৃত সুধন্য সরকারের ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তিনি এই পথ বেছে নেন। স্থানীয়রা জানান, আত্মহত্যার আগে সুশীলের সঙ্গে তাঁর স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়েছিল। খবর পেয়ে সিংগাইর থানার এসআই দিলীপ কুমার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুশীল সরকার বসতঘরের আড়ার সঙ্গে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

