ঢাকার ধামরাই উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে জিতেন্দ্র সরকারের স্ত্রী রিনা সরকার (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
জানা যায়, রিনা সরকার ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়া এলাকার বাসিন্দা। সকালে হাঁটাহাঁটি করার সময় তিনি উপজেলা পরিষদের পুকুরপাড়ে যান। ধারণা করা হচ্ছে, পুকুরের ঘাটের মুখে পৌঁছালে হঠাৎ মাথা ঘুরে তিনি পানিতে পড়ে যেতে পারেন।
ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

