কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে রুহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বানিয়াগ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রুহান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামের মো. শাহজাহানের ছেলে ।

জানা যায়, সোমবার সকালে রুহান তার মায়ের সঙ্গে খালার বাড়ি বানিয়াগ্রামে বেড়াতে আসে। দুপুরের দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন