মনোহরদীতে এ্যাব মহাসচিবের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

মনোহরদীতে এ্যাব মহাসচিবের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদীর সিঙ্গুয়া ও খিরাটি ঘাটে এই পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে এর আগে সিঙ্গুয়া ঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, আসাদনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা মাছে-ভাতে বাঙালি; তাই বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে মাছের বিকল্প চিন্তা করা যায় না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে মাছের উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশের মৎস্য খাতে অবদান রাখার লক্ষ্যেই আজকে এই পোনা মাছ অবমুক্ত করা হলো।

এ সময় বক্তারা নদীতে অবৈধ ফাঁদ পাতা ও ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ বন্ধের পাশাপাশি পোনা মাছ ধরা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদায় মাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন