ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. সালাউদ্দিন আইউবী ৯ হাজার ২৪৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
প্রাথমিক ফলাফলে ১২২টি কেন্দ্রের ভিত্তিতে জানা গেছে, সালাউদ্দিন আইউবী পেয়েছেন ৯৯,৪০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০,১৬০ ভোট।
গাজীপুর-৪ আসনে মোট ১১টি ইউনিয়ন, ৯৯টি ওয়ার্ড, ১২২টি ভোট কেন্দ্র এবং ৬৫৪টি ভোট কক্ষ রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩,২৫,৫৫৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৬০,০০৭ এবং মহিলা ভোটার ১,৬৫,৫৪৯ জন।
ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সালাউদ্দিন আইউবী বিপুল ভোটের ব্যবধানে কাপাসিয়া আসনের বিজয়ী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

