দৈনিক আমার দেশ-এর বিরুদ্ধে মেঘনা গ্রুপের মালিক, আওয়ামী ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দায়েরের প্রতিবাদে ফরিদপুরে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা আমার দেশ-এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে আসামি করে মামলা করায় তীব্র সমালোচনা করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এবং দৈনিক আমার দেশ-এর ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হুসাইনের সঞ্চালনায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবীসহ অন্যান্য শ্রেশি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

