নরসিংদীর রায়পুরায় শিশুসন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগে মা শিরিনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ থেকে তাকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, রাতে নিজের তিন বছরের সন্তান আনাসকে হত্যা করেন শিরিন। পরে সন্তানের রক্তমাখা লাশ ঘরে রেখে হাসনাবাদ এলাকায় স্বজনের বাড়িতে লুকিয়ে থাকেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে কারো পরকীয়া রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

