আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ মিনারে জামায়াতে প্রার্থীর ২৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

শহীদ মিনারে জামায়াতে প্রার্থীর ২৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা
ছবি: আমার দেশ।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তার নিজস্ব ২৩ দফা নির্বাচনি ইশতেহার ঐক্যবদ্ধ মির্জাপুর জনসম্মুখে প্রকাশ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই ইশতেহার ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াহ ইয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম মৃধা, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নির্বাহী বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামনসহ ১১ দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তার নির্বাচনি ইশতেহারের মধ্যে রয়েছে, মানসম্মত শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তৃতীয় লিঙ্গের উন্নয়ন, জোলাই যোদ্ধাদের উন্নয়ন উল্লেখযোগ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন