আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রেললাইন পার হতে গিয়ে লাশ হলেন গৃহবধূ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

রেললাইন পার হতে গিয়ে লাশ হলেন গৃহবধূ

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মরিয়ম আক্তার তারিন নামে ২২ বছর বয়সী এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার সকালে বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারিন একই এলাকার আল-আমিন জাফরুলের স্ত্রী।

বিজ্ঞাপন

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বনমালায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তারিন। শনিবার সকালে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় লালমনিরহাটগামী বুড়িমাড়ী এক্সপ্রেসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান এসআই জিন্নাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: