ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ চোরের দল স্বর্ণালংকার ও ১৫টি বিদেশি কম্বল চুরির পাশাপাশি ২০ কেজি হিমায়িত কুরবানির গরুর মাংস চুরি করে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়ির এ ঘটনায় বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সৌদি আরব প্রবাসীর স্ত্রী শিখা বেগম বলেন, মেয়ের অপারেশনের জন্য ফরিদপুরে অবস্থান করায় রাতের আঁধারে কেচিগেটের তালা ভেঙ্গে ভিতরের প্রবেশ করে চোরের দল অন্যান্য রুমের দরজার তালা, হ্যাজবোল্ট ভেঙ্গে স্বর্ণালংকার ও আনুষঙ্গিক মালামালসহ ফ্রিজে রাখা কুরবানির প্রায় ২০ কেজি গরুর মাংস নিয়ে গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

