আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রূপগঞ্জের বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

রূপগঞ্জের বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের শিমুলিয়া ঘাট এলাকার বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল, টেলিভিশন ও আসবাবপত্রসহ কার্যালয়টি পুড়ে যায়। তাতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দাবি করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত অনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির নিরঙ্কুশ বিজয় মেতে নিতে পারেনি এবং বিএনপির কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে সেই সকল দুর্বৃত্তরা বিএনপির এ কার্যালয়ে আগুন দিয়েছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে। কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন