ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধান গবেষণা আন্ডারপাসের নিচে ডিম বোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্ৰামের রাজ্জাক শেখের ছেলে। তিনি পেশায় একজন ভূষিমালের ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, ভাঙ্গা পৌর সদর এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের এক্সপ্রেসওয়ের আন্ডারপাস অতিক্রম করছিলেন মোটরসাইকেল আরোহী। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

