মঞ্চে উঠেছেন এনসিপি নেতারা

জেলা প্রতিনিধি, ফরিদপুর

মঞ্চে উঠেছেন এনসিপি নেতারা

ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত মঞ্চে উঠেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

এর আগে বেলা ২টা ১০ মিনিটে ফরিদপুরে পৌঁছে সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে মঞ্চে এসে তারা পৌঁছান। এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মী ও সমর্থকরা।

এরমধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরউদ্দিন পাটুয়ারীসহ বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ রিয়াজসহ অন্যান্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...