পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ও ধুরাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খানকে (৪৫)। সোমবার (২৮ জুলাই) বিকালে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এ ঘটনায় তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক জাওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সেই মামলায় সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের আক্কেল খানের ছেলে সালাউদ্দিন খানকেও আসামি করা হয়। দীর্ঘদিন সালাউদ্দিনকে পাওয়া যাচ্ছিল না। গ্রেপ্তারের পর মাদারীপুর আদালতে নেয়া হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পরে তাকে মাদারীপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। সালাউদ্দিন খান দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সাথে জড়িত। সে ধুরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহসীন হোসেন বলেন, সালাউদ্দিন একটি মামলার আসামি। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

