বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল বুনে কোনো লাভ নেই। দেশের জনগণ কোনো ফ্যাসিবাদের ষড়যন্ত্রে আর কখনো পা দেবে না। একই সঙ্গে দেশের জনগণকে সচেতন রাখতে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার সকালে ফরিদপুর-৪ আসনে সাংগঠনিক সফরকালে ভাঙ্গা উপজেলায় স্থানীয় যুবদল নেতা মেহেদী পারভেজ চন্দনের বাসভবনে স্বল্পসময়ের যাত্রা বিরতিকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
যাত্রা বিরতিকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এবং সিনিয়র সহসভাপতি ওবায়দুল আলম সম্রাটসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল জানান, ভাঙ্গায় যাত্রা বিরতি শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে চরভদ্রাসন উপজেলা বিএনপির নেতা প্রবাসী আলমগীর কবিরের নেতৃত্বে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

