গাজীপুরে বাসচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত

স্টাফ রিপোটার, গাজীপুর

গাজীপুরে বাসচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত
ছবি: আমার দেশ

গাজীপুরে বাসচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাড়িটিকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে চালকসহ দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠা়ন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসের সামনের অংশ কেটে লাশ উদ্ধার করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...