নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

উপজেলা প্রতিনিধি, নগরকান্দা ( ফরিদপুর)

নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

ফরিদপুরের নগরকান্দায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশ গ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন ' বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ম্যানেজার রুবিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার এস এম শরীফুল ইসলাম। কর্মশালায় অংশ গ্রহণ করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজিব হোসেন, নগরকান্দা থানার সেকেন্ড অফিসার ইরান হোসেন, দৈনিক খোলাচোখ পত্রিকার সস্পাদক মাহাবুব আহাদ সহ সরকারি ও বেসরকারী অফিসের কর্মকর্তারা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...