আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের ঢল, নেই ভোগান্তি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের ঢল, নেই ভোগান্তি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ও আরিচা-কাজিরহাট নৌপথে। পাশাপাশি লঞ্চঘাটগুলোতেও দেখা গেছে যাত্রীদের ব্যাপক ভিড়। তবে অতীতের তুলনায় এবার কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রী পারাপার হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই নৌরুটগুলোতে পারাপার চলছে স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে। যাত্রীসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), জেলা প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থা।

বিআইডব্লিউটিসির উপ মহাব্যবস্থাক আব্দুস সালাম বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে পাটুরিয়া ঘাট–দৌলতদিয়া ঘাট নৌপথে বর্তমানে ১৭টি ফেরি এবং আরিচা ঘাট–কাজিরহাট ঘাট নৌপথে ৫টি ফেরি চলাচল করছে। এছাড়াও ৩৩টি লঞ্চের মাধ্যমে যাত্রী পারাপার নিশ্চিত করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি জোরদার করা হয়েছে। ফলে বাড়তি চাপ থাকলেও যাত্রীরা স্বস্তির সঙ্গে নদী পার হতে পারছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন