আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের ফেব্রিকস গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সম্পূর্ণ আগুন নির্বাপণে এখনো কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।

বিজ্ঞাপন

‎এর আগে বুধবার ভোর চারটায় ওই গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

‎মিরন মিয়া আরো জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও নির্বাপণে এখনো কাজ চলছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন