আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে বিএনপি প্রার্থীর মিছিলে বেলুন বিস্ফোরণ, অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে বিএনপি প্রার্থীর মিছিলে বেলুন বিস্ফোরণ, অর্ধশতাধিক আহত

গাজীপুরের টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক আহত হয়েছেন। গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনি মিছিলে সোমবার বিকেল সোয়া ৪টার দিকে হোন্ডা রোডে এঘটনা ঘটে।

আহতরা হলেন-আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (১২), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪) ইমরান (২০)সহ অর্ধশতাধিক।

বিজ্ঞাপন

এদের মধ্যে গুরুত্বর আহত ১২জনকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

আহতরা জানান, গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পূর্বনির্ধারিত নির্বাচনি মিছিলে টঙ্গীবাজার বাটাগেট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। নেতাকর্মীদের জমায়েত বাটাগেট ছাড়িয়ে সেনা কল্যাণ কমপ্লেক্সের হোন্ডারোড পর্যন্ত বিস্তৃতি লাভ করে। একপর্যায়ে হোন্ডারোডের মাথায় বিএনপি অফিসের সামনে মিছিলের জন্য রক্ষিত গ্যাস বেলুন হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর ১২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের মধ্যে অনেকের ১৮ থেকে ২০ ভাগ দ্বগ্ধ থাকায় তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদি হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন