ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১
আটক লম্পট হিরো। ছবি: আমার দেশ

ঢাকায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় যখন পুরো দেশ উত্তাল, ঠিক সে সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে (৭) ধর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টায় বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদী এলাকায় এ ঘটনা ঘটে।

একই এলাকার লম্পট হিরো ও সোহেল ওই শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। তবে রাতে স্থানীয়রা কেরানীগঞ্জের মোল্লা বাজার এলাকা থেকে ধর্ষক হিরোকে আটক করে।

বিজ্ঞাপন

ধর্ষণের শিকার শিশুকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, শিশুটি স্থানীয় হিগমাতুল উম্মাহ দারুল উলুম মাদরাসার শিশু শ্রেণিতে পড়াশোনা করে। বিকেলে মাদরাসা থেকে বাসায় ফেরার পথে প্রতিবেশী লম্পট হিরো ও সোহেল তাকে বাড়ির পাশের একটি কক্ষে নিয়ে যায়। তারা সেখানে ওই শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়।

শিশুটি বাসায় গিয়ে ভয়ে প্রথমে কাউকে কিছু বলেনি। সন্ধ্যার দিকে তার মা অবস্থা খারাপ দেখে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তখন এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত হিরো ও সোহেলের বাসায় যায়, কিন্তু তাদের খুঁজে পায়নি। রাতে মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে লম্পট হিরোকে আটক করে এলাকাবাসী।

স্থানীয়রা আরো জানান, হিরো চর বয়রাগাদী এলাকার চিহ্নিত মাদক কারবারি মনির মিয়ার ছেলে। আর সোহেল একই এলাকার জামাল মিয়ার ছেলে। তারা দুজনে মাদকসেবী।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন