মানিকগঞ্জে ট্রাকচাপায় আব্দুর রউফ মোল্লা নামে ৪৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে সদর উপজেলার পালড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ জেলার ঘিওর উপজেলার বড়াটিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার ছেলে।
বিজ্ঞাপন
নিহতের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন রউফ। পালড়া মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক সামনে থেকে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি আমান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

