শিবচরে নছিমন-ট্রাক সংঘর্ষে নিহত ১

শিবচরে নছিমন-ট্রাক সংঘর্ষে নিহত ১

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নছিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নছিমনের চালক সাগর সরদার (৩৫) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দ্বিতীয়াখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সরদার শরীয়তপুর জেলা পালং উপজেলা রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে।

বুধবার শিবচর বাজারে দোকানের টিন পৌঁছে দিয়ে নছিমন নিয়ে বিকালে শরীয়তপুর ফিরছিলেন সাগর। দ্বিতীয়খণ্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাগর সরদার নছিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শিবচর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার ওসি মো. রতন শেখ বলেন, 'আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন