মাদারীপুরে নিখোঁজের তিনদিন প‌র ভাই-বোনের লাশ উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের তিনদিন প‌র ভাই-বোনের লাশ উদ্ধার

মাদারীপুরের শহরের তরমুগুরিয়া এলাকার কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে দুপু‌রে পৌর কবর স্থা‌নে লাশ দাফন করা হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসলে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকালে দুজনের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ত‌বে পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুপু‌রে জানাজা শে‌ষে পৌর কবরস্থা‌নে দুজন‌কেই দাফন করা হ‌য়ে‌ছে। এক্ষে‌ত্রে নদের পা‌শে যা‌দের বা‌ড়িঘর তা‌দের স‌চেতন থাক‌তে হ‌বে যেন, অসাবধানতাবশত কোন শিশু নদী‌তে প‌ড়ে না যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন