আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুক

কাল‌কি‌নি (মাদারীপুর)প্র‌তি‌নি‌ধি

মাদারীপুর জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুক

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১:৩০ মিনিটে সময় জেলা পরিষদ কার্যালয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা মো. আক্তার হো‌সেন শা‌হিন এবং বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খন্দকার মাশুকুর রহমান মাশুক উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি জেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জেলা পরিষদ পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন