সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি
এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণ। ছবি: আমার দেশ

সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি। এ ছাড়া এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মামলার বাদী জানান, গতকাল সাভার পৌর এলাকার তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে চার নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে এ ঘটনার পর ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনায় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটির অপর সদস্যরা হলেন—সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি তদন্ত নুর মোহাম্মদ।

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্য সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, তদন্ত কমিটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আপাতত এর বেশি কিছু বলা যাবে না।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন